২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নেতৃত্বে তেজগাঁওয়ে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্ব মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক রাজধানীর তেজগাঁওয়ে কার্যালয়ে অনুষ্ঠিত।তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে এই কার্যালয়ে এটি মন্ত্রিসভার প্রথম বৈঠক। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি আর জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে আজ প্রথম অফিস করছেন।এদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। তিনি বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন। এর আগে গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন ।সেই হিসেবে শনিবারের বৈঠকটি দ্বিতীয়।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর দুদিন সচিবালয়ে অফিস করেছেন তারেক রহমান।

আরও পড়ুন