১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রেনের ধাক্কায় বাড়িতে গিয়ে পড়ল ট্রাক, শিশুসহ আহত ২

অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রেনের সঙ্গে কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রেললাইনের পাশের একটি বস্তি ঘরের ওপর ট্রাকটি ছিটকে পড়ে। এ ঘটনায় শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ জানায়, কাশিয়াডাঙ্গা রেল ক্রসিংয়ে একটি ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন এসে পড়লে দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি চূর্ণ-বিচূর্ণ হয়ে রেললাইনের পাশের একটি বস্তির ওপর পড়ে। এ ঘটনায় ঘরে থাকা আলী হোসেন (৩) ও সানোয়ারা বেগম (৪০) গুরুতর আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।এদিকে দুর্ঘটনার ফলে ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে রেললাইনের ওপরই থেমে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী রেলস্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরিয়ে নেয়।রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মূলত ট্রাকের ইঞ্জিন বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।এতে বড় কোনো দুর্ঘটনা না হলেও দুজন সামান্য আহত হয়েছে।তিনি আরো বলেন, রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আহতদের অবস্থা ভালো আছে। তবে এ ঘটনা এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন