১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে বিএনপি : জামায়াত আমির

অনলাইন ডেস্ক: বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জুলাই শহীদরা কোনো দলের নয়, তারা জাতির সম্পদ।’
রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।জামায়াত আমির বলেন, ‘ক্ষমতার চেয়ার নির্মম।ক্ষমতা মানুষকে অতীত ভুলিয়ে দেয়। সংসদের ভেতরেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা স্বীকার করেছে সরকার দলীয় প্রতিমন্ত্রী।’তিনি আরো বলেন, ‘গণভোটকে ফেলে দেওয়া জাতিকে অপমান করার সামিল। গায়ের জোরে বিএনপি গণভোট ফেলে দিয়েছে।সংসদে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি।’বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসকসহ সব জায়গায় বিএনপি ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েম করতে চায় বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা।

আরও পড়ুন