খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগরে গত ৩০ বছরে ত্যাগী নেত্রীদের তালিকায় তরুণ প্রজন্মের নগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদিকা গোলজার বেগমের নাম উল্লেখযোগ্য। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেক জুলুম নির্যাতন সহ্য করেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। ২০২১ সালের মেয়র নির্বাচনে মহিলা দলের মধ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার কারণে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানী করা হয়েছিল। যার কারণে দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়। মানবেতর জীবন যাপন করে দু’টি সন্তান নিয়ে। তাই তার ত্যাগকে মূল্যায়ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে গোলজার বেগমকে মনোনীত করার জন্য আহ্বান জানান। ত্যাগী নেত্রীদের মূল্যায়ন দৃশ্যমান হলে ভবিষ্যতে মহিলা দল তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী হবে। চট্টগ্রাম মহানগরের ১০১ জন নেত্রী এক যুক্ত বিবৃতিতে বিএনপি’র হাই কমান্ডকে এ আহ্বান জানান। বিবৃতি দাতারা হলেন যথাক্রমে, রেজিয়া বেগম, হাসনা বানু, জুলেখা আক্তার, মরিয়ম বেগম, মনি আক্তার, মুক্তা বেগম, রাশেদা বেগম, ইশরাত জাহান, উম্মে কুলসুম, হাবিবা আক্তার, রাহেলা সুলতানা, কামরুন্নেছা, খাদিজা বেগম, তানিয়া আক্তার, কমলা বেগম, তানজিনা আলম, সুইটি আক্তার, বেনু রানী শীল, ঋতুপর্ণা বড়ুয়া, সৃষ্টি গোমেজ, শাহনাজ আক্তার, পারভীন সুলতানা, সাহানা সিদ্দিকা, বৃষ্টি বড়ুয়া, মরিয়ম বেগম, পারভিন খাতুন, হেনা বেগম, মালা আক্তার, সাবিহা সুলতানা, কুসুম আক্তার, কামরুন্নাহার ডলি, সাহানুর সুলতানা প্রমুখ।




