খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি অসহায় ও দরিদ্র চক্ষু রোগীদের জন্য দীর্ঘদিন ধরে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন, চশমা ও ঔষধ সেবা প্রদান করে আসছে। এসব সেবাকে আরো এগিয়ে নিতে সমাজের বিত্তবান মানুষদের পাশে চায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি। এ জন্য দান ও যাকাত প্রদান করে আপনিও এই মানবিক উদ্যোগে শরীক হতে পারেন। যাকাতের অর্থ ইসলামী শরিয়া মোতাবেক ব্যয় করা হয়।
“দান ও যাকাত দিন, সম্পদ ও ঈমান পবিত্র করুন” “আপনার দানে ও যাকাতে, ফিরবে কারো দৃষ্টির আলো” এই শিরোনামকে সামনে রেখে অদ্য বৃহস্পতিবার এক বিবৃতিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি যাকাত প্রদানের আহবান জানিয়েছেন।
সমিতির যাকাত ও দান ব্যয়ের খাতসমূহ :দরিদ্র রোগীর চোখের অপারেশন, বিনামূল্যে ঔষধ ও চশমা সরবরাহ, চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা । দান ও যাকাতের অর্থ প্রেরণ করতে পারেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি (যাকাত হিসাব),হিসাব নং- ০২০০০০৪৪৮৭১৫৯ (অনলাইন), অগ্রণী ব্যাংক লিঃ
খুলশী শাখা, চট্টগ্রাম, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি(দান হিসাব), হিসাব নং- ০২০০০০৪৪৮৬২৬৯ (অনলাইন), অগ্রণী ব্যাংক লিঃ খুলশী শাখা, চট্টগ্রাম।এছাড়া যোগাযোগ করতে পারেন সমাজসেবা কর্মকর্তা/সাধারণ সম্পাদক, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, পাহাড়তলী, চট্টগ্রাম।




