৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম অঙ্গনে দুই মন্দিরের নির্মাণ কাজ উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রম অঙ্গণে বহু প্রতিক্ষিত শ্রী শ্রী কৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী কালী মন্দিরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১২টায় মন্দির দুইটির নির্মাণ কাজের উদ্বোধন করেন আশ্রমের সেবায়েত যথাক্রমে কিরণময় ভট্টাচার্য্য ও আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি শচীন্দ্র লাল দে। এ সময় আশ্রম পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ভক্ত সাধারণের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।

আরও পড়ুন