অনলাইন ডেস্ক: পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আমরামবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তারা মিছিলটি করেন। মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান।জানা গেছে, বিক্ষোভ মিছিলের ভিডিও করে পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।এরপর দ্রুত ছাত্রলীগের কর্মীরা ওই স্থান ত্যাগ করে চলে যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ছাত্রলীগের কর্মী আবু সাঈদ তামিমের নেতৃত্বে মশাল মিছিলটি করা হয়। মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, ‘আমরা মিছিলের কথা শুনেছি।তদন্ত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’





