অনলাইন ডেস্ক: একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দেন তিনি, এ সময় তাঁর উপদেষ্টামণ্ডলীর সদস্যরাও উপস্থিত ছিলেন।এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।





