১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : দায়িত্ব শেষ করে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এ সময় পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।বিদায় বেলায় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি পুরনো জীবনে ফিরে যাব।কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।’এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বিদায়ি বৈঠকে মিলিত হন তিনি। পারস্পরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।পরে সহকর্মীদের সঙ্গে স্মৃতি হিসেবে ছবিও তোলেন বিদায়ি উপদেষ্টা।

আরও পড়ুন