২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশ : ৩ লাখ টাকা জরিমানা গুনল কাচ্চি ডাইন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় ‘কাচ্চি ডাইন’ নামের একটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এমনকি সেখানে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত দেখা যায়। রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা।এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামের খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে।
তথ্যটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, ‘জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে আমরা অভিযান করছি। অভিযানে কাচ্চি ডাইন নামের রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম দেখতে পাই। এসব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।’

আরও পড়ুন