১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি?

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। অস্ত্রোপচারের আগে সামাজিক মাধ্যমে নিজেই সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেত্রী। অবশেষে রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।চার ঘণ্টাব্যাপী জটিল এই সার্জারির পর বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা ইমরাউল রাফাত।জানা গেছে, তানিয়াকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পোস্ট-অপারেটিভ জটিলতার সম্ভাবনা থাকায় এখনই তাকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই সময়টায় তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নিয়মিত চিকিৎসা অনুসরণ করতে হবে।
ইমরাউল রাফাত বলেন, তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে।প্রায় ৪ ঘণ্টায় অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে, এ জন্য এখনই আউট অব ডেঞ্জার বলা যাচ্ছে না।এর আগে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন তানিয়া। সেদিনই নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি।ভালোবাসা দিবসে পরিবারের দেওয়া ফুল হাতে হাসপাতালের শয্যায় বসে থাকা একটি ছবিও শেয়ার করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

আরও পড়ুন