নিজস্ব প্রতিবেদক: আধুনিক যুগে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার শওকত আলী। বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানায় আয়োজিত সিসিটিভি মনিটরিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সিএমপি কমিশনার বলেন, সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে থানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চব্বিশ ঘণ্টা সরাসরি নজরদারিতে থাকবে। এটি শুধু অপরাধ প্রতিরোধই করবে না, বরং যেকোনো অপরাধের দ্রুত তদন্ত ও অপরাধী শনাক্তকরণে মাইলফলক হিসেবে কাজ করবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, মো. ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।
পাঁচলাইশ মডেল থানা সূত্রে জানা যায়, এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, জনবহুল মোড় এবং অপরাধপ্রবণ এলাকাগুলোকে এই সিসিটিভি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। থানার একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে দক্ষ অপারেটরদের মাধ্যমে এই ক্যামেরাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।




