১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সানমারে দেশীয় কাপড় পাকিস্তানি বলে বিক্রি, জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটিতে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ চোখের লেন্স বিক্রয় এবং অনুমোদিত বিভিন্ন প্রসাধনী বিক্রির অপরাধে রেড আর্থকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি এবং যথাযথ ভাইচার উপস্থাপন করতে না পারায় অ্যাঞ্জেলিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন