অনলাইন ডেস্ক: সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সাংবাদিকতা একটি বিশেষজ্ঞতার পেশা। এই পেশাকে আরও শক্তিশালী ও সম্মানজনক করতে হলে মেধা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, কে কোন দল করে বা আগে কে কী করত—এসব বিষয় বড় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাংবাদিকতার মান উন্নয়ন।যদি আমরা পেশাদারিত্বকে প্রাধান্য দিই এবং মেধাকে মূল্যায়ন করি, তাহলে সাংবাদিকতার ক্ষেত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।মঙ্গলবার (১০ মার্চ) জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম আয়োজিত ইফতার মাহফিল ও নবযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাঈদ আল নোমান বলেন, বর্তমান সরকার গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণের বিষয়ে গুরুত্ব দিচ্ছে। সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজবোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়েও সরকার ইতিবাচকভাবে কাজ করছে।তিনি বলেন, আমি বিশ্বাস করি মেধার চেয়ে বড় কিছু নেই। মেধাই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়। তাই সাংবাদিক সংগঠনগুলোকেও এমনভাবে কাজ করতে হবে, যেখানে যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন পাবে।
নবগঠিত মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন সংগঠনগুলো যদি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে, তাহলে পুরো গণমাধ্যম অঙ্গন উপকৃত হবে।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সভাপতি মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সিরাত মঞ্জুর ও এমআর মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. আবু নাছের, চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনছুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ফারুক আবদুল্লাহ, চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ন শর্মা, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক ও এখন টিভি ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল ইসলাম, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহ নেওয়াজ লিটন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
বক্তব্য দেন রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক মীর শোয়েব, জুলাই ঐক্যের চট্টগ্রামের প্রধান সমন্বয়ক আবরার হাসান রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মুখ্পাত্র ফাতেমা খানম লিজা প্রমুখ।





