১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকিব খানসহ বাংলাদেশি তারকাদের নিয়ে যা বললেন সোহিনী

বিনোদন ডেস্ক: কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। শুধু নিজের কাজেই সীমাবদ্ধ নন তিনি, নিয়মিত খোঁজ রাখেন বাংলাদেশের নাটক ও সিনেমারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন সোহিনী। সাক্ষাৎকারে সোহিনী সরকার আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটির বিশেষ প্রশংসা করে বলেন, মেহজাবীন আর নিশো দু‘জনের যে ডুয়োটা, সেটা আমার অপূর্ব লাগে।এসময় তিনি নিশোর কাজের বেশ প্রশংসা করেন।
বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, ‘যখনই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কথা হয়, তখনই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে। এছাড়া জয়া আহসান বা অপি করিমও আমার খুব পছন্দের।’তার কথায়, আমরা যারা এপার বাংলা-বাংলাদেশের কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ।সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই যাকে বলে।
বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করেন সোহিনী। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি নুসরাত ইমরোজ তিশার অভিনয়ের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান তিনি।চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে সোহিনী বলেন, শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার। এ সময় চিত্রনায়ক আরিফিন শুভর সাথে নিজের কাজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন সোহিনী সরকার।

আরও পড়ুন