মিরসরাই প্রতিনিধি: ‘খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার আবুতোরাব কৈলাশগঞ্জ বাজার মাঠে মনু ভূঁইয়া পাড়া তরুণ সংঘের উদ্যোগে এবং মায়ানী ইউনিয়ন কৃষকদলের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। একই দিনে উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ফাইনালে মনু ভূঁইয়া পাড়া ডমিনেটরসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মনু ভূঁইয়া পাড়া জেকেবি ওয়ারিয়র্স।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলায় আগ্রহী করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় সাংসদের মাদকমুক্ত সমাজ গঠনের উদ্যোগকে সামনে রেখে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।





