৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে কৃষকলীগ নেতার উপর হামলা, চিকিৎসাধীন চমেক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: মিরসরাইয়ে কৃষকলীগ নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মিরসরাই উপজেলা ৭ নং কাটাছড়া ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন উপর এমন হামলার ঘটনা ঘটে।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন আলাউদ্দিন জানান, গত ৫ এপ্রিল রাত ৯ টায় দূর্গাপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আগ থেকে ওৎ পেঁতে থাকা ৮ জন বিএনপির সন্ত্রাসী পদরোধ করে একজনের হাতে থাকা বন্দুক দিয়ে গুলি করে। এ সময় সে পাশে জমিনে পড়ে গেলে প্রানে বেঁচে যায়। এ সময় অন্যান্যরা মিলে তার উপর চুরি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। তার আত্মচিৎকারে চলাচলরত লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় চমেক হাসপাতালে ভতি করায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তার উপর হামলার ঘটনায় মিরসরাই উপজেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য ও মিরসরাই উপজেলা বাংলাদেশ কৃষকলীগের সভাপতি শফিউল আলম থন্দকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

আরও পড়ুন