৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

অনলাইন ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে যাত্রীবাহী একটি বাস সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।দেশটির আলাগোয়াস রাজ্যের গ্রামীণ এলাকায় মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটি উল্টে গেলে কয়েকজন যাত্রী ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন।
আলাগোয়াস আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও চারটি শিশু রয়েছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ একে ‘অত্যন্ত জটিল’ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে।ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটি সেয়ারা রাজ্যে অনুষ্ঠিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ নামের ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতিবছর ২ ফেব্রুয়ারি এই উৎসবে হাজারো ভক্ত সমবেত হন।

আরও পড়ুন