১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে চুলার আগুনে খোলা আকাশের নিচে ৯ পরিবার

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে রান্না ঘরের চুলার আগুনে পুড়ে গেছে নয় পরিবারের বসতঘর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরায় রফিক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয়দের বরাতে জানা গেছে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। কোনো বস্তুই রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধলক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় ইউপি সদস্য মনসুরুল হক জানান, আগুনে মো. শামসুল আলম, মো. নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. হৃদয়, মো. দিদার, মো. আনু মিয়া, মো. মনু মিয়া, মনজুর মিয়া ও হান্নানসহ নয় পরিবারের বসতঘর পুড়ে গেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে পাকা, মাটির ও কাঁচা ঘর সব ধরনের বসতঘর রয়েছে।

আরও পড়ুন