অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা সাদিয়া খাতুন (১৯)। ওই বাড়িতে প্রেমিকার অনশনের পর থেকে প্রেমিকের বাবা-মাসহ সবাই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।প্রেমিকের নাম মো. রাকিব হোসেন (২১)। তার বাড়ি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের জামাল হোসেনের ছেলে।প্রেমিকা সাদিয়া প্রতিবেশী আলতাফ হোসেনের মেয়ে। তিনি পেশায় একজন পোশাক কর্মী।জানা গেছে, রাকিবের সঙ্গে প্রতিবেশী সাদিয়ার কিশোর বয়স থেকে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের প্রেমের ঘনিষ্ঠতা বাড়ে।প্রেমিকা সাদিয়া তিন বছর যাবত ঢাকায় একটি পোশাক কারখানায় পোশাক কর্মী হিসেবে কাজ করছেন। এই সুবাদে প্রেমিক রাকিবের পরিবার আরেকজনের সঙ্গে রাকিবের বিয়ে ঠিক করেন। এ খবর পেয়ে প্রেমিকা বুধবার ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। এরপর বুধবার বিকেল থেকে বিয়ের দাবিতে প্রেমিক রাকিবের বাড়িতে অনশন করছেন।সাদিয়ার অনশন শুরুর পর থেকে প্রেমিকের পরিবারের সব সদস্য বাড়ি থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।প্রমিকা সাদিয়া জানান, রাকিবের সঙ্গে আমার অনেক দিনের গভীর প্রেমের সর্ম্পক। তাই রাকিব আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার বিকল্প কিছু করার নেই।এ বিষয়ে প্রেমিকার মা শিল্পী খাতুন জানান, সাদিয়ার সঙ্গে আমার ছেলেকে কোনোভাবেই বিয়ে দেওয়া হবে না।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি।পাশপাশি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দু’পক্ষকে ডেকে এনে সামাজিকভাবে সমাধান করার চেষ্টা চলছে।





