১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড, খেলবে চট্টগ্রাম ও ঢাকায়

স্পোর্টস ডেস্ক: আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুই দলের এই দ্বি-পাক্ষিক সিরিজটি।দুইটি ওয়ানডে হবে ঢাকায়, একটি হবে চট্টগ্রামে।চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে হবে দুটি ম‌্যাচ। ঢাকায় হবে শেষ টি-টোয়েন্টি।আগামী ১৭ ও ২০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে।এরপর চট্টগ্রামে চলে যাবে সিরিজটি। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। ওখানেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৯ এপ্রিল।এরপর ফের ঢাকায় ফিরতে সিরিজ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় ২ মে।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে বেলা দুইটায়। অন্যদিকে প্রথম দুটি টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। ঢাকায় শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে দুপুর দুইটাতে।নিউজিল্যান্ড সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফর করেছিল। সেবার তারা দুই টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছিল। এর আগে ২০২১ সালে তারা বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিল। প্রথমবার তারা বাংলাদেশ সফরে এসেছিল ২০০৪ সালে।

আরও পড়ুন