১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে বিপুল অস্ত্রসহ যুবক আটক

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ হৃদয় কর্মকার নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরহাট–মাইজভাণ্ডার সড়কের আজিমনগর এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, তল্লাশির সময় গাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি শর্টগান, একটি রিভলভার, দুটি পিস্তলের ম্যাগাজিন, একটি রিভলভার ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তলের গুলি, ১০ রাউন্ড শর্টগানের গুলি, পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম এবং বিস্ফোরক প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।আটক হৃদয় কর্মকারের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বলে জানা গেছে।অভিযানের পর তাঁকে ফটিকছড়ি থানা–তে হস্তান্তর করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন