১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মুসাভি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।এর আগে শনিবার চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান।আইআরএনএ জানিয়েছে, হামলায় সশস্ত্র বাহিনীর আরো কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।এ ঘটনায় এখনো ওয়াশিংটন বা তেলআবিবের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ আঞ্চলিক সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।

আরও পড়ুন