৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন উপলক্ষে প্যাট্রলিং মহড়া জোরদার করেছে র‌্যাব

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও প্যাট্রলিং মহড়া জোরদার করেছে র‌্যাব-৪। আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুরের বিভিন্ন ভোটকেন্দ্র ও গুরত্বপূর্ণ স্থাপনায় সহিংসতা ও নাশকতা এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনকালীন বিশেষ মটরসাইকেল শোডাউন ও প্যাট্রলিং মহড়া করেছে র‌্যাব-৪। মহড়াটি সোমবার সকাল ১১টায় শুরু হয়ে মিরপুরের বিভিন্ন গুরত্বপূর্ণ ভোটকেন্দ্রসহ বিভিন্ন স্থান পরিদর্শন শেষে দুপুর ১টায় শেষ হয়।
র‌্যাব জানায়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের বিশেষ এই টহল চলমান থাকবে।

আরও পড়ুন