১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

অনলাইন ডেস্ক: নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের পাঁচজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়। পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজন ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।আটককৃতরা হলেন—শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি (২২), মোবারক হোসেন বেপারী (২৬), জনি গাজী (৩০)। এ ছাড়া রাতে ওয়ারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামের আরো দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ‘আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন