১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও জামায়াতের আমির ‘টাকার ব্যাগ’সহ আটক

অণলাইন ডেস্ক: নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন ‘টাকার ব্যাগ’সহ আটক হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হন বলে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান। তিনি বলেন, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ রয়েছে। তিনি দাবি করেছেন, সেখানে ৫০ লাখ টাকা রয়েছে।
পুলিশ সুপার বলেন, “আমরা সবার সামনে ব্যাগ খুলব। তাকে সৈয়দপুর থানার হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।”বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

আরও পড়ুন