খবর বিজ্ঞপ্তি: জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খলিল উল্লাহ চৌধুরী সাকিব।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি লায়ন তাহের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি গাজী মোহাম্মদ মনির। বক্তব্য রাখেন, উত্তর জেলা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের ভিপি আবুল কাশেম আজাদ, শামীম, সাবেক ছাত্রনেতা মান্নাসহ উওর জেলার নেতৃবৃন্দ।





