৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার দেওয়া হলো যে ২৬ বিষয়ে

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ ইশতেহার তুলে ধরেন দলটির আমির ডা. শফিকুর রহমান।ইশতেহারে অগ্রাধিকার দেওয়া বিষয়গুলো হলো :
১. ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’—এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ আপসহীন রাষ্ট্র গঠন।
২. বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন।
৩. যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদের প্রাধান্য দেওয়া।
৪. নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন।
৫. আইন-শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ।
৬. সব পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন।
৭. প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন।
৮. প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি, শিল্পসহ নানা সেক্টরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি।
৯. ব্যাংকিং খাতের সার্বিক সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনা ও টেকসই অর্থনীতি বিনির্মাণ।
১০. আনুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা।
১১. বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মানবাধিকার নিশ্চিত করা।
১২. জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়ন।
১৩. কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহায়তা বাড়িয়ে কৃষি বিপ্লব সৃষ্টি।
১৪. ২০৩০ সালের মধ্যে নিরাপদ খাদ্য ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করা।
১৫. ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের বিকাশের মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি।
১৬. শ্রমিকদের ন্যায্য মজুরি ও মানসম্মত কাজের পরিবেশ নিশ্চিত করা।
১৭. প্রবাসীদের ভোটাধিকারসহ সব অধিকার নিশ্চিত করা।
১৮. সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু ভেদাভেদহীন একটি অন্তর্ভুক্তিমূলক জাতি (Inclusive Nation) গঠন।
১৯. আধুনিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
২০. শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার ও পর্যায়ক্রমে বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করা।
২১. দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং মৌলিক চাহিদার নিশ্চয়তা।
২২. যাতায়াতব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন বিপ্লব আনা।
২৩. নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করা।
২৪. ফ্যাসিবাদীব্যবস্থার বিলোপ এবং সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা।
২৫. সর্বজনীন সামাজিক নিরাপত্তাব্যবস্থা চালু করা।
২৬. স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।

আরও পড়ুন