২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চলন্ত ট্রেন থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পুলিশ সদস্য

অনলাইন ডেস্ক: পাবনার চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন সোহেল রানা (৪০) নামের রেলওয়ে পুলিশের এক সদস্য। পরে গুরুতর আহতা অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।চাটমোহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘসময় ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুলে আসার পর চাটমোহর স্টেশন অতিক্রম করার সময় পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ওই পুলিশ ট্রেনেই কর্মরত ছিলেন। ট্রেন থেকে পড়ে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।পরে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে তাকে নিয়ে যান।

আরও পড়ুন