৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে যান চলাচলে নিষেধাজ্ঞা : নির্বাচনি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলার নির্বাচনি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলার নির্বাচনি এলাকায় ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ঔষধ ও সংবাদপত্র বহনকারী গাড়ি, দূরপাল্লার যাত্রী পরিবহন, বিমানবন্দরগামী যাত্রীবাহী যানবাহন এবং নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত প্রার্থী, এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। পাশাপাশি জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন