১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি তদারকিতে ৪২ ম্যাজিস্ট্রেট মাঠে

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চট্টগ্রাম মহানগর ও উপজেলায় ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এ অফিস আদেশে তাদের নিয়োগ দেন।শনিবার থেকে মহনগরের ১৬টি থানা এলাকায় ১২ জন এবং ১৫টি উপজেলায় ৩০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, নির্বাচনি পরিবেশ সুন্দর রাখতে সবাই যেন আচরণবিধি মেনে চলেন, সেজন্য দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা শুক্রবার থেকে তাদের দায়িত্ব পালন শুরু করেছেন, যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের দুই দিন পর।

আরও পড়ুন