৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী নির্বাচন জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার নির্বাচন : আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলে ধানের শীষের বিকল্প নেই। শান্তি, শৃঙ্খলা, জবাবদিহি ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ধানের শীষকেই জয়ী করতে হবে। বিএনপিই একমাত্র দেশপ্রেমিক শক্তি, যারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে রাজনীতি করেনা। গণতন্ত্রের জন্য বিএনপি বার বার লড়াই করেছে। লড়াই করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি কখনোও আপোষ করেনি। আগামীতেও ক্ষমতায় এলে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিয়ে তাদের জীবনমান উন্নয়নই হবে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে ৩১নং আলকরণ ওয়ার্ডের ফলমণ্ডি, চৈতন্য গলি, রিয়াজুদ্দিন বাজার, নিউমার্কেট এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এইসব এলাকার অলিগলিতে গিয়ে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময় করেন। তাদের দোয়া ও সমর্থন কামনা করেন এবং ধানের শীষে ভোট চান। গণসংযোগকালে এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ধানের শীষে প্রচারণা চালান। ধানের শীষের স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার বইছে। প্রতিটি এলাকায়, মহল্লায় যেখানে যাচ্ছি, ধানের শীষে পক্ষে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাধারণ মানুষের স্বর্তঃস্ফুর্ত উপস্থিতিতে প্রতিটি গণসংযোগ জনস্রোতে পরিণত হচ্ছে। মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস প্রমাণ করে ধানের শীষের প্রতি তাদের অগাধ ভালোবাসা ও সমর্থন রয়েছে। তারপরও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রেও শেষ নেই। আগামী ১২ই ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে জনগণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। শুধুমাত্র চট্টগ্রাম-৯ আসন নয়, চট্টগ্রামের সকল আসনে ধানের শীষ বিজয় লাভ করবে, ইনশাআল্লাহ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আগামী নির্বাচন গণতন্ত্রকে নির্বাসন থেকে পুনঃরুদ্ধার করার নির্বাচন। আইনের শাসন, মত প্রকাশ, সংবাদ পত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে দেশকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি নিরাপদ ও শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।
৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সিহাব উদ্দিন মোবিন, সদস্য আনোয়ার হোসেন লিপু, বিএনপি নেতা জাকির হোসেন, সাহেদ বক্স, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্বাস খান, সদস্য সচিব মো. আলমগীর। বক্তব্য রাখেন হাজী মো. ইদ্রিস, মো. সেলিম খান, মো. আমিন, আব্দুল বাতেন, আবুল কালাম, মো. একরাম, মো. মোরশেদ, মো. বেলাল, সাইফুল ইসলাম, মো. সাদেক, মো. রাশেদ, সালেহ আহম্মদ, জসিম মিয়া, মো. আনোয়ার, মো. রিয়াদ, আব্দুল কাদের, মো. ফিরোজ, মো. ইউসুফ, মাঈনুদ্দিন প্রমুখ।

আরও পড়ুন